ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১১, ৬ সেপ্টেম্বর ২০২৩
মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাওহিদুল ইসলাম খান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে মোরেলগঞ্জ উপজেলার উত্তর বারইখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তাওহিদুল ইসলাম খান উত্তর বারইখালী গ্রামের জোহর আলী খানের ছেলে।

জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে তাওহিদুল ইসলাম নিজের ভ্যানের ব্যাটারি চার্জ দিতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাওহিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!