রোববার সকালে উপজেলার চৌগাছা ইউনিয়নের লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল হোসেন ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীর আলম ও তার ছেলে শিমুল বিচালি কাটা মেশিনে বিচালি (খড়) কাটছিলেন। হঠাৎ মেশিনটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে শিমুল বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গেলে জাহাঙ্গীর আলমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিমুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত জাহাঙ্গীর আলমকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
চৌগাছা ইউপির চেয়ারম্যান আবুল কাশেম জানান, জাহাঙ্গীর আলমের একমাত্র সন্তান শিমুল। শিমুল সিংহঝুলি আলিম মাদরাসায় কিছুদিন পড়াশোনা করেছিলেন। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জাহাঙ্গীরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।