ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আবুধাবিতে বিদ্যুৎস্পৃষ্টে নিথর বাংলাদেশি যুবক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৭, ২ সেপ্টেম্বর ২০২৩
আবুধাবিতে বিদ্যুৎস্পৃষ্টে নিথর বাংলাদেশি যুবক
ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরিয়ার সাদমান (২৩) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নিহতের মামা জসিম উদ্দিন। 

নিহত শাহরিয়ার সাদমান চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিশপাড়া এলাকার জানে আলমের ছেলে।

Advertisement

স্বজনদের থেকে জানা যায়, সাদমান আট মাস আগে আবুধাবিতে যান। সেখানে তিনি তার বাবার সঙ্গে রক্ষণাবেক্ষণের কাজ করতেন। শনিবার সকালেও প্রতিদিনের মতো কাজে যান তিনি। কাজের ফাঁকে অসাবধানবশত তার শরীরে বিদ্যুৎস্পর্শ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!