ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্টারনেটকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৭, ৭ সেপ্টেম্বর ২০২৩
মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্টারনেটকর্মীর মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজার বধ্যভূমির সামনে ইন্টারনেটের কাজ করার সময়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোশারফ হোসেন (২৩) নামের এক ইন্টারনেটকর্মী মারা গেছেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আল-আমিন জানান, রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর রায়েরবাজার বধ্যভূমির সামনের রাস্তায় খাম্বায় মইয়ে দাঁড়িয়ে ইন্টারনেট বক্স থেকে কানেকশন দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে নিচে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূইঞা থানার ফাজিলের ঘাট গ্রামে। তার বাবার নাম বেলাল হোসেন। তিনি রায়ের বাজার আজিজ খান রোড একটি ভাড়া বাসায় থাকতেন।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!