দক্ষিণ খান থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিন গাজী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় ঘাতক তৌফিককে আটক করা হয়েছে এবং রক্ত মাখা ছুরিটি জব্দ করা হয়েছে।
.png)
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
নিহতের চাচাতো ভাই বাবু মিয়া বলেন, গত মঙ্গলবার বিকেলে তৌফিক নামে এক বখাটে ঐ দোকান থেকে সিগারেট বাকি চেয়েছিল। কিন্তু রাফসান তাকে বাকি দেয়নি। এ নিয়ে বুধবার বিকালে ঐ বখাটে দোকানে এসে তর্কাতর্কির এক পর্যায়ে রাফসানকে ছুরিকাঘাত করেন তৌফিক।
নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। বর্তমানে গাওয়াইর স্কুল রোডে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। তার বাবার নাম মুসলিম মিয়া। তিন ভাই দুই বোনের মধ্যে সে ছিল ছোট।