শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম মুন্সি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেট সংলগ্ন প্রধান সড়কের বিপরীত পাশের ফুটপাত থেকে ঐ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে মারা যাওয়া ব্যক্তি ভবঘুরে ছিলেন। রাস্তাঘাটেই ঘোরাঘুরি করতেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
.png)