বুধবার উত্তরার ১৪ নম্বর সেক্টরে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুল হোসেন টাঙ্গাইল সদরের ছোট দারা গাওয়া গ্রামের আব্দুর লতিবের ছেলে। তিনি পেশায় রডমিস্ত্রি ছিলেন।
.png)
নাজমুলের সহকর্মী আবু তাহের জানান, উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের একটি নির্মাণাধীন সাততলা ভবনের তিনতলায় রড কাটার কাজ করছিলেন নাজমুল। ঐ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর করা হয়। ঢামেকে নেয়া হলে চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।