ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মান্দায় ভটভটির ধাক্কায় বৃদ্ধ নিহত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৯, ১৬ আগস্ট ২০২৩
মান্দায় ভটভটির ধাক্কায় বৃদ্ধ নিহত
ছবিতে জফের আলী দেওয়ান

নওগাঁর মান্দা উপজেলায় ভটভটির ধাক্কায় জফের আলী দেওয়ান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ভারশোঁ লক্ষীর মোড় নামক স্থানে দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জফের আলী দেওয়ান ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ (দেওয়ান পাড়া) গ্রামের ফারা দেওয়ানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জফের আলী দেওয়ান পেশায় একজন সবজি বিক্রেতা। প্রতিদিনের মতো বুধবার সকাল ৭টার দিকে তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে দোকানে যাওয়ার জন্য দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়ক পার হচ্ছিলেন। এ সময় চৌবাড়িয়া থেকে দেলুয়াবাড়িগামী একটি ভটভটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জফের আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নওগাঁ নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!