ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৮, ১৫ আগস্ট ২০২৩
চকরিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের স্কয়ার ক্লাবের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, রিদুয়ান। তিনি ছিলেন মোটরসাইকেল আরোহী। তার বাড়ি বান্দরবানের লামায়। তবে আহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মাকসুদ আহমেদ। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে যাই। এ ঘটনায় একজন নিহত রয়েছেন। আহত হয়েছেন একজন৷

Advertisement

তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করা হয়েছে। আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!