মঙ্গলবার ডিএসসিসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এ নির্দেশ দেন তিনি।
ডিএসসিসির মেয়র বলেন, গতবার অত্যন্ত সফলতার সঙ্গে আপনারা ২৪ ঘণ্টার মধ্যেই কোরবানিকৃত পশুর বর্জ্য অপসারণ সম্পন্ন করেছিলেন। এমনকি কে আগে বর্জ্য অপসারণ শেষ করতে পারে সে জন্য আপনাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছিল। আমি আশা করছি এবারও নিজ উদ্যোগে এই পুরো কার্যক্রমটা তদারকি করবেন।
.png)
তিনি বলেন, বর্জ্য সংগ্রহে আমাদের নিবন্ধিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা তাদেরকে নিয়ে একটি সভা করেছি। আপনারা মাঠ পর্যায়ে আমাদের পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে দুপুর ২টা থেকেই কোরবানিকৃত পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করবেন।
তিনি আরো বলেন, যেসব মহল্লায় পশুর হাট রয়েছে, সেসব পশুর হাট থেকে ঈদের রাত ১২টার আগে আমরা বর্জ্য অপসারণ শুরু করতে চাই। রাত ১১টা থেকে হাটের পরিধি কমতে শুরু করে। সেক্ষেত্রে অগ্রিম কিছু বাঁশ খুলে, কিছু জায়গা কমিয়ে ফেলতে পারলে পরবর্তী কাজটা আমাদের জন্য সুবিধা হবে। আমরা সুন্দরভাবে পরিষ্কার কার্যক্রমটা বাস্তবায়ন করতে পারবো।
বোর্ড সভায় সিটি কর্পোরেশনের কাউন্সিলররা ছাড়া উপস্থিত ছিলেন- দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক প্রমুখ।