ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪২, ২ জুন ২০২৩
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর ফকিরাপুলে পানির মটরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাড়ির মালিকের ছেলে মামুন জানান, ফকিরাপুলের ১নং গলির ২০৪ বাড়ি আমাদের। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ইলেকট্রিক মিস্ত্রি শাহ আলমকে দিয়ে পানির মটরের কাজ করাই। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে শাহ আলম অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো জানান, নিহতের বাড়ি কুমিল্লার হোমনা থানার মনিপুর গ্রামে। তার বাবার নাম জ্বলিল সওদাগর।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!