শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে থেকে রুস্তম আলীকে আটক করা হয়। তিনি রাজধানীর কেরাণীগঞ্জের বাসিন্দা।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টায় অভিযুক্ত রুস্তম আলী বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে ঘোরাঘুরি করছিলেন। সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। তখন তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। পরে তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি তার কাছে সোনা থাকার বিষয়টি স্বীকার করেন।
তিনি বলেন, তল্লাশি করা হলে রুস্তমের সঙ্গে থাকা ব্যাগ থেকে ৬টি গোল্ডবার (ওজন ৬৯৬) এবং ৩৫৫ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১০৫১ গ্রাম বা এক কেজি ৫১ গ্রাম সোনা উদ্ধার করা হয়। তিনি এ সোনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
জিয়াউল হক বলেন, পবিত্র ঈদুল ফিতর ঘিরে চোরাচালান রোধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে এপিবিএন।