ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গাউসিয়া ও রাজধানী সুপার মার্কেট সম্পর্কে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫২, ৫ এপ্রিল ২০২৩
গাউসিয়া ও রাজধানী সুপার মার্কেট সম্পর্কে যা জানা গেল
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ছবি-ডেইলি বাংলাদেশ

অচিরেই নিউমার্কেট এলাকার গাউসিয়া, রাজধানী সুপার মার্কেটসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ মার্কেটের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

বুধবার আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজার ঘুরে দেখার পর বিফ্রিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিজি বলেন, বিএনবিসি কোড অনুযায়ী একটি মার্কেট বা স্থাপনা অথবা বিল্ডিংয়ে যত মানুষ থাকেন সেই অনুপাতে বাহির ও প্রবেশ পথের সঙ্গে অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকার কথা। আমার কাছে আপাতদৃষ্টি মনে হচ্ছে, এগুলো ঝুঁকিপূর্ণ। এজন্য আমরা আগামীকাল  থেকে সার্ভে করবো। মালিকপক্ষকে নিয়ে আমরা বসব, কী করতে হবে সে বিষয়ে আলোচনা হবে। যদি ঝুঁকিপূর্ণ হয় একই ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
এদিকে বঙ্গবাজারে আগুন লাগার সঠিক কারণ উদঘাটন করতে পারেনি ফায়ার সার্ভিস। সংস্থাটি বলছে, মালামাল ঠাসা মার্কেটটির ধ্বংসস্তূপ সরিয়ে নিলে আগুনের উৎস চিহ্নিত করা সম্ভব হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!