ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মিরপুরে লিফটের ফাঁক দিয়ে পড়ে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩২, ২০ মার্চ ২০২৩
মিরপুরে লিফটের ফাঁক দিয়ে পড়ে শ্রমিক নিহত
ফাইল ফটো

রাজধানী মিরপুরের রূপনগরে নির্মাণাধীন ভবনের ৭ম তলার লিফটের ফাঁকা দিয়ে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

রোববার সকাল সাড়ে ৮টার দিকে রূপনগর থানার ১০ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মনির হোসেন বলেন, আজ সকালে ১০ তলা ভবনের সাত তলায় তিনি প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা দিয়ে পা পিছলে নিচে পড়ে যান। 

Advertisement

পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

মনির বলেন, আজ সকালেই তিনি প্রথম কাজে এসেছিলেন। তার নাম-পরিচয় জানতে পারিনি। আমরা তার পরিবারকে খবর দিয়েছি। তারা ঢাকা মেডিকেলে এলেই তার পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যাবে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহত ঐ যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি লালবাগ থানাকে জানিয়েছি। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!