ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিবচরে নিহত ২০, স্বজনদের কাছে হস্তান্তর ১৪ মরদেহ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৬, ১৯ মার্চ ২০২৩
শিবচরে নিহত ২০, স্বজনদের কাছে হস্তান্তর ১৪ মরদেহ
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে বাস দুর্ঘটনায় নিহত ২০ জনের মধ্যে ১৪টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ গ্রহণের সময় স্বজনদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে ওঠে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রোববার সকাল সোয়া ৮টার দিকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৭ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও তিনজনসহ ১৯ জন মারা যান। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

Advertisement

মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে সকালে হালকা বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিল। গাড়ি দ্রুত চালানোয় হয়তো চাকা ব্লাস্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!