ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

চাঁদরাত পর্যন্ত প্রতিদিন নিউমার্কেট খোলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫২, ১৬ মার্চ ২০২৩
চাঁদরাত পর্যন্ত প্রতিদিন নিউমার্কেট খোলা
ফাইল ফটো

রাজধানীর নিউমার্কেটের সব দোকান কেনাকাটার সুবিধার্থে আগামী সপ্তাহ থেকে চাঁদরাত পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকবে।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

তিনি জানান, রোজা, পহেলা বৈশাখ ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ক্রেতাদের বেচাকেনার  সুবিধার্থে সপ্তাহের সাতদিনই সকাল থেকে রাত পর্যন্ত নিউমার্কেট খোলা থাকবে। সে অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিন মঙ্গলবারসহ অন্যান্য দিনেও নিউমার্কেট খোলা থাকবে।

Advertisement

ডা. দেওয়ান আমিনুল ইসলাম বলেন, গত কয়েক বছর করোনাসহ অন্য সমস্যার কারণে ব্যবসায়ীরা প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেননি। কিন্তু এ বছর পরিস্থিতি স্বাভাবিক থাকায় রোজার শুরু থেকেই মার্কেটে মানুষের উপস্থিতি থাকবে বলেও আশা করা যাচ্ছে। তাছাড়া অনেক ক্রেতাই রয়েছেন যারা রমজানে বাইরে বের হতে চান না। তাই সবার সুবিধার কথা চিন্তা করে আমরা আগেভাগেই ছুটির দিনে মার্কেট খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। সামনে পহেলা বৈশাখ ও পরবর্তীতে ঈদুল ফিতর নিয়ে আমরা বেশ আশাবাদী। প্রত্যাশা করছি, আগের তুলনায় এবার ব্যবসায় পরিমাণ বাড়বে।

এছাড়াও মার্কেটে কেনাকাটা করতে আসা ক্রেতাদের স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সুরক্ষার নিশ্চিতে জনসচেতনতা তৈরি, বাধ্যতামূলক মাস্ক পরিধান, নিরাপত্তা নিশ্চিত করাসহ অন্যান্য বিষয়ে খেয়াল রাখা হবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!