[ রাজধানী ]
বনানীর স্টার কাবাব ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
ফাইল ফটো
রাজধানীর বনানীর স্টার কাবাবের ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা ৪০ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
তবে আগুন লাগার কারণ ও হতাহতের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!