ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত প্রাইভেটকারে আগুন, মহাসড়কে দীর্ঘ জট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫০, ৭ অক্টোবর ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত প্রাইভেটকারে আগুন, মহাসড়কে দীর্ঘ জট
চলন্ত প্রাইভেটকারে আগুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন লেগেছে। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর স্বাভাবিক হয় যান চলাচল।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আশরাফুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড থেকে জেলা শহরের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। সুহিলপুর এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। এ সময় গাড়িটিতে চালক ছাড়া আর কোনো যাত্রী ছিলেন না। তবে চালকের কোনো ক্ষতি হয়নি। ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!