ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে ২২ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০১, ১২ সেপ্টেম্বর ২০২২
রাজধানীতে ২২ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ আটক দুই
আটক দুইজন। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকা থেকে সাত হাজার ৪৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০।

রোববার রাতে অভিযান চালিয়ে মো. আক্তার (২৫) ও মো. ইমন শেখকে (২৮) আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমা‌নিক বাজার মূল‌্য ২২ লাখ ৩৮ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১০ এর সহকা‌রি প‌রিচালক (‌মি‌ডিয়া) এএস‌পি এনায়েত ক‌বির সোয়েব বলেন, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করছিলেন।

আটক‌দের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!