ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

মিরপুরে স্বামীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিকের মৃত্য

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ০৯:২৯, ৫ আগস্ট ২০২২
মিরপুরে স্বামীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিকের মৃত্য
প্রতীকী ছবি

মিরপুরের পল্লবীতে স্বামীর ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আব্দুল হান্নানকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবীর থানার ডিউটি অফিসার (এসআই) সুলতান মাহমুদ। 

তিনি জানান, নিহত পোশাককর্মী সাথী আক্তার (২৪) মিরপুর সেকশন-৭ এর ৪ নম্বর রোডের একটি বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার দিন গত রাতে ডিউটি শেষ করে বাসায় ঢোকার সময় রাস্তায় তার স্বামী আব্দুল হান্নান ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। 

পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে সেখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে কর্তব্যবস্থা চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এ হত্যাকাণ্ডের বিস্তারিত এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকে এ ঘটনা ঘটতে পারে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: খুন রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!