[ দেশজুড়ে ]
মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় দুই অটোযাত্রী নিহত
ফাইল ফটো
নওগাঁর মহাদেবপু উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচ অটোরিকশা যাত্রী আহত হয়েছেন।
বুধবার দুপুরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের খোড়াতলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার চকগোপাল গ্রামের আসরাফ মোল্লার স্ত্রী আবেদা এবং একই উপজেলার জাফরাবাদ গ্রামের জনাব আলীর স্ত্রী বেবি।
স্থানীয়রা জানান, নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের খোড়াতলি মোড়ে একটি ট্রাক যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যাত্রীরা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আবেদা ও বেবির মৃত্যু হয়। আহত বাকি পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মহাদেবপুর থানার নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!