ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

মিরপুর সড়কে পড়েছিল চালকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১১:৪২, ২৯ জুলাই ২০২২
মিরপুর সড়কে পড়েছিল চালকের মরদেহ
ফাইল ফটো

রাজধানীর মিরপুর সড়কে পড়ে থাকা লতিফ হাওলাদার (৬০) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে মিরপুর-১২ নম্বরের কালশী নতুন রাস্তার কুর্মিটোলা ক্যাম্পের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত লতিফ হাওলাদার মিরপুর ১২ নম্বরের ব্লক ‘এ’ এর ৩৬২ নম্বর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তিনি রিকশা চালিয়ে জীবন নির্বাহ করতেন।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়রা মরদেহটি সড়কে পড়ে থাকতে দেখে পুলিশকে অবগত করেন। খবর পেয়ে তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- লতিফ হাওলাদারকে খুন করে রিকশা ছিনতাই করা হয়েছে। 

লতিফ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পল্লবী থানার ওসি।  

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!