ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রেন থেকে নদীতে পড়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৫, ১৮ জুলাই ২০২২
ট্রেন থেকে নদীতে পড়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
সেতুর নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়

বগুড়ার আদমদীঘিতে ট্রেন থেকে নদীতে পড়ে নিখোঁজ মেহেদী হাসান ১৫ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা।

সোমবার সকাল ১০টার দিকে সান্তাহার রেলওয়ে থানাধীন হলহলিয়া রেলসেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মেহেদী পঞ্চগড়ের বাতুভিটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাদি ও বোনের সঙ্গে একতা এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড়ে যাচ্ছিলেন মেহেদী। সান্তাহারে পৌঁছালে হলহলিয়া রেলসেতুর সঙ্গে ধাক্কা লেগে তুলসীগঙ্গা নদীতে পড়ে যান তিনি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

ওসি আরো বলেন, সোমবার সকালে নিখোঁজের সন্ধানে অভিযান চালায় রাজশাহী থেকে আসা একটি ডুবুরি দল। একপর্যায়ে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!