[ রাজধানী ]
স্ত্রী মারা গেছেন জানিয়ে পালিয়ে যান স্বামী
ছবি প্রতীকী
রাজধানীর বংশালের মাহুতটুলী এলাকা থেকে রত্না আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা রত্নার গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছেন তারই স্বামী আরিফ।
রোববার দুপুরের দিকে মাহুতটুলীর ওয়াসা গলি এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বংশাল থানার এসআই মো. মোখলেছুর রহমান জানান, দুইদিন আগে জামালপুর থেকে স্বামীকে নিয়ে মামার বাসা মাহুতটুলিতে বেড়াতে আসেন রত্না। দোতলা বাড়ির নিচতলায় রত্না ও তার স্বামী অবস্থান করছিলেন আর মামা-মামি ছিলেন দোতলায়। রোববার দুপুরের দিকে আরিফ রত্নার মামিকে ফোন করে জানান রত্না মারা গেছে। এরপরই আরিফ পালিয়ে যান।
তিনি বলেন, নিহতের হাত-পা ওড়না দিয়ে বাঁধা ছিল ও গলায় ওড়না প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার স্বামীই তাকে হত্যা করে পালিয়েছেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!