ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

রাশিয়ায় মানবপাচার চক্রের মূলহোতা মিজান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪২, ১৪ অক্টোবর ২০২৬
রাশিয়ায় মানবপাচার চক্রের মূলহোতা মিজান গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

উচ্চবেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে রাশিয়া পাঠিয়ে ইউক্রেন যুদ্ধে জড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মানবপাচারের অভিযোগে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ বুধবার সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে এসআরবি-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, এমন প্রতারণার শিকার ৩০ বাংলাদেশির তথ্য পেয়েছে তারা। সবার সঙ্গে কথা বলে, খোঁজ নিয়ে তারা জেনেছে এদের মধ্যে যুদ্ধক্ষেত্রে ২০ জনের মৃত্যু হয়েছে।

আর দেশে ফিরতে পেরেছেন দুজন।

এ ঘটনায় মূল মাস্টারমাইন্ড মিজানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি। গ্রেপ্তার অন্য ব্যক্তি আবু তাহের লিন্টু।

রাশিয়ায় নেওয়ার পর তাদের ২০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয় বলেও তথ্য পেয়েছে এসআরবি।

মর্মান্তিক এ ঘটনার ব্রিফিংয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন এসআরবির এ সদস্য। আর কেউ যেন এমন ফাদে না পড়ে সে জন্য সবাইকে সচেতন থাকার পরামর্শও দেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!