[ রাজধানী ]
পোস্তগোলা ব্রিজে গাড়ির ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল- ফাইল ছবি
রাজধানীর পোস্তগোলা ব্রিজে গাড়ির ধাক্কায় আনুমানিক ৪০ বছর বসয়ী এক ব্যক্তি নিহত হয়েছেন। পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেছেন।
শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পথচারী মো. জুয়েল বলেন, ব্রিজের উপরে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে যান ঐ ব্যক্তি। পরে তাকে রক্তাক্ত অবস্থায় আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসি। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!