[ রাজধানী ]
পোস্তগোলায় স্কুলে থেকে ১৬ হাজার সরকারি বই উদ্ধার
ছবি- সংগৃহীত
রাজধানী পোস্তগোলার ভাষা প্রদীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ প্রায় ১৬ হাজার সরকারি পাঠ্যপুস্তক উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে র্যাব-১০ ও ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। র্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান বিষয়টি গণমাধ্যকে নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বিদ্যালয়ের দুটি কক্ষে অভিযান চালিয়ে এসব বই উদ্ধার করা হয়। সোমবার স্কুলটি থেকে ৩ ভ্যান বই বিক্রি করা হয়। মঙ্গলবারও বইগুলো বিক্রির উদ্দেশ্য বস্তাবন্দি করা হয়েছিলো।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!