ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

শাহবাগে কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৬:৩৮, ২৩ এপ্রিল ২০২২
শাহবাগে কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর শাহবাগ থানার সেগুনবাগিচার নকশি হোমস থেকে তাসমি (১৫) নামে এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর দেড়টায় মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার এসআই রাশেদুল ইসলাম।

নিহত তাসমির চাচাতো ভাই গোলাম রাব্বানী বলেন, তাসমি মা-বাবার একমাত্র সন্তান। পাঁচ বছর আগে লেখাপড়া বন্ধ করে দিয়ে বৃদ্ধ মা-বাবাকে দেখাশোনা করত তাসমি। মা-বাবা অসুস্থ হওয়ায় হুইল চেয়ারে চলাফেরা করেন। তাসমি গতকাল নিজ কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে রাখে। পরে তার মা-বাবা ডাকাডাকি করলেও গতকাল থেকে সে ভিকটিম দরজা খুলছিল না। পরে আজ সকালে বৃদ্ধ বাবা শাহবাগ থানায় খবর দিলে পুলিশ বাসায় গিয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। তার শরীর ফুলে পচন ধরেছে, তীব্র গন্ধে কাছে যাওয়া যায় না। এরপর তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায় পুলিশ। কী কারণে সে আত্মহত্যা করেছে সেটা এখনও জানা যায়নি। 

এসআই রাশেদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে দরজা ভেঙে কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মর্গে পাঠাই।

তিনি আরো বলেন, সে কখন গলায় ফাঁস দিয়েছে তা জানা যায়নি। তবে তার শরীর ফুলে পচন ধরে গেছে। কেন ঐ কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তারা বাবা-মা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!