[ রাজধানী ]
গুলশান, বনানী, বারিধারা ও নিকতনের হোল্ডিং ট্যাক্স ৩৩ শতাংশ: মেয়র আতিক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম-ফাইল ছবি
রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা ও নিকতনের হোল্ডিং ট্যাক্স ৩৩ শতাংশ হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
তিনি আরো জানান, এ হোল্ডিং ট্যাক্স আগামী জুন থেকে কার্যক্রম হবে।
বুধবার দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মেয়র বলেন, ২০০৮ সালের বাড়িভাড়ার হার অনুযায়ী প্রতি বর্গফুটের ভাড়া ১৮ টাকা হিসাব করে সেটির ওপর হোল্ডিং ট্যাক্স আদায় করা হচ্ছে। এ রেট অনেক দিন ধরে চলে আসছে।
তিনি আরো বলেন, জুলাই থেকে বর্গফুট অনুযায়ী ভাড়া আরো ৩৩ শতাংশ বেশি ধরা হবে। এখন অভিজাত এলাকার বাড়িভাড়া এত কম নয়। এজন্য আমরা তা সমন্বয় করব। প্রতি বর্গফুট ১৮ টাকা থেকে ৩৩ শতাংশ বাড়িয়ে ২৪ টাকা ধরা হবে। প্রতি বর্গফুট ২৪ টাকা হিসাব করে যা ভাড়া আসবে, তার ওপর ১২ শতাংশ হবে হোল্ডিং ট্যাক্স।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!