[ রাজধানী ]
শাহজালালে পরিচ্ছন্নতাকর্মীর কাছে মিলল ৩৬ সোনার বার
ছবি: সংগৃহীত
রাজধানীর হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কোটি টাকা মূল্যের ৩৬ পিস সোনার বারসহ মো. সুরুজ্জামান নামে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক পরিচ্ছন্নতাকর্মীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস।
শুক্রবার সকাল ৯টার দিকে এমিরেটসের একটি ফ্লাইট থেকে বক্সে করে সোনার বারগুলো পাচারের চেষ্টা করেন বেবিচকের ওই কর্মী। যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার কোটি টাকা।
ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার মুহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, সোয়া ৯টার দিকে বিমানবন্দরের ল্যান্ডিং স্টেশনে সুরুজ্জামান নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়েছে। তার কাছে ৩৬ পিস সোনার বার পাওয়া গেছে। যার ওজন ৪ কেজি, মূল্য আনুমানিক প্রায় চার কোটি টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!