ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাচারকালে ৭০ ভরি সোনাসহ ধরা খেলেন মোক্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০২২
পাচারকালে ৭০ ভরি সোনাসহ ধরা খেলেন মোক্তার
ছবি: ডেইলি বাংলাদেশ

ভারতে পাচারকালে রাজশাহীর গোদাগাড়ীতে সাতটি সোনার বারসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বিজিবি। যার ওজন ৭০ ভরি, দেশীয় মুদ্রায় এর মূল্য প্রায় সাড়ে ৫২ লাখ টাকা। 

বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্তবর্তী এলাকা হাটপাড়া পদ্মা নদীর খেয়াঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম মোক্তার হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর রাণীনগর ইউনিয়নের বকচর গ্রামের মৃত সানাউল্লার ছেলে। 

আরো পড়ুন: একসঙ্গে তিন সন্তান জন্ম দিলেন রাহিমা

৫৩ বিজিবির গোদাগাড়ী বিওপির কমান্ডার সুবেদার আইনুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে লে. কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় হাটপাড়া খেয়াঘাট থেকে মোক্তার হোসেনের শরীর তল্লাশি করে সাতটি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৭০ ভরি, মূল্য প্রায় সাড়ে ৫২ লাখ টাকা। 

তিনি আরো বলেন, সোনাগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন মুক্তার হোসেন। দীর্ঘদিন ধরে সোনা পাচারের সঙ্গে জড়িত তিনি। তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করে একটি মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!