ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

নয়াপল্টনে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৯, ১৪ জানুয়ারি ২০২২
নয়াপল্টনে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
ছবি প্রতীকী

রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে পলিথিনে মোড়ানো এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে পল্টন থানাধীন নয়া পল্টনে নির্মাণাধীন এক ভবনের পাশের পরিত্যক্ত জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বোরহান মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেল সাড়ে ৩টায় ৯৯৯ থেকে খবর পেয়ে ঐ নবজাতক উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। 

পুলিশ জানায়, ছেলে নবজাতকটি মাতৃগর্ভের পাঁচ মাস বয়সী বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা নবজাতকটিকে ফেলে যায়, তা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!