ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

ঢাকা মেডিকেলের বাগান থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৮, ৭ ফেব্রুয়ারি ২০২১
ঢাকা মেডিকেলের বাগান থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগানের গেট থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে এটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলাম উল্লেখ করেন, খবর পেয়ে দুপুরে ঢামেক হাসপাতালের বাগান গেটের ভেতর থেকে ছেলে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। নবজাতকের দেহের মাথা ও দু’হাত ছিল না।

এসআইয়ের ধারণা, কেউ নবজাতকটি মৃত অবস্থায় ফেলে দেওয়ার পর কুকুর মাথা এবং হাত খেয়ে ফেলেছে। তার মৃত্যুর বিস্তারিত কারণ জানার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/ইকেডি
লিংক সফলভাবে কপি হয়েছে!