[ রাজধানী ]
স্কুল কক্ষে মিলল নারীর লাশ
নিহত মোছা. পারভীন বেগম (ছবি: সংগৃহীত)
রাজধানীর পুরান ঢাকার বংশালের আরমানিটোলায় আহামেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষ থেকে মোছা. পারভীন বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে বংশাল থানা পুলিশ।
সোমবার সকালে মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ট) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বংশাল থানার এসআই মো. হাসান মাতুব্বর জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ঐ নারীর মরদেহ মেঝেতে পড়েছিল। মুখমন্ডল রক্তাক্ত দেখা গেছে। পাশেই ইদুর নিধনের কীটনাশকের বোতল পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষপানে তিনি মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, এটা হত্যা কি আত্মহত্যা।
নিহত স্বামীর নাম মৃত আব্দুল বাসেত। বেশ কিছুদিন আগে মারা যান তিনি। নিহত ২ মেয়ে ১ ছেলের জননী ছিলেন। নিহতের বাসা পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায়।
ডেইলি-বাংলাদেশ/আরএডি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!