[ রাজধানী ]
কমলাপুরে হঠাৎ বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
বিআরটিসি ডিপো - ফাইল ছবি
রাজধানীর কমলাপুর বিআরটিসির কাউন্টারে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে কমলাপুরের বিআরটিসি ডিপোর ভেতরে একটি বিআরটিসি বাসে আগুনের খবর পাই। খবর পাওয়ার পরপরই ৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস সদর দফতরের স্টেশন অফিসার আনিসুর রহমান ডেইলি বাংলাদেশকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কি কারণে আগুন লেগেছিল তা তাৎক্ষনিক জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!