[ রাজধানী ]
কাতার এয়ারওয়েজকে ৫ লাখ টাকা জরিমানা
করোনা পজিটিভ যাত্রী পরিবহন
ফাইল ছবি
করোনাভাইরাস পজিটিভ যাত্রী পরিবহনের দায়ে কাতার এয়ারওয়েজকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দায়িত্বহীন আচরণের জন্য এক যাত্রীকে জরিমানাও করা হয়।
শুক্রবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী আফরোজ এর ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কাতার এয়ারলাইন্সের কিউআর-৪১৯ ফ্লাইট পৌঁছালে নিয়মিত কার্য়ক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য কর্মকর্তারা যাত্রীদের সনদ পরীক্ষা করেন। এ সময় একজন করোনা পজিটিভ যাত্রী পাওয়া গেলে তাকে দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল জানান, করোনা পজিটিভ যাত্রী লেবানন থেকে কাতার হয়ে বাংলাদেশে আসেন। তার কাছে থাকা সনদে স্পষ্টভাবে তাকে করোনা পজিটিভ দেখানো হলেও এয়ারলাইন্স কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও গাফিলতিতে তিনি দেশে চলে আসেন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!