ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ঢাকার আশপাশে হবে ৪ আন্তঃজেলা বাস টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৮, ২৩ ডিসেম্বর ২০২০
ঢাকার আশপাশে হবে ৪ আন্তঃজেলা বাস টার্মিনাল
টার্মিনালের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শনে ঢাকার দুই সিটির মেয়র। ছবি: সংগৃহীত

গণপরিবহন ব্যবস্থা শৃঙ্খলায় আনতে রাজধানীর আশপাশে আরো চারটি স্থানে আন্তঃজেলা বাস টার্মিনাল করা হবে বলে জানিয়েছেন ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও মো. আতিকুল ইসলাম।

বুধবার চারটি আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য প্রস্তাবিত স্থানগুলোর মধ্যে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাটুলিয়া পাড়া ও হেমায়েতপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তারা। 

চারটি আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য প্রস্তাবিত স্থানগুলো হলো- বাটুলিয়া, হেমায়েতপুর, কেরানীগঞ্জ ও কাঁচপুর। 

ডিএসসিসি মেয়র তাপস বলেন, অচিরেই হেমায়েতপুর ও বিরুলিয়ায় পরিপূর্ণভাবে টার্মিনাল বাস্তবায়ন হবে। আগামী বছর থেকে যদি আমরা এটি বাস্তবায়নে যেতে পারি, তাহলে অচিরেই এটার সুফল পাবেন ঢাকাবাসী। এতে গণপরিবহন ব্যবস্থা একটি শৃঙ্খলায় আসবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এইচএন
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!