ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীর শীত নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ০৯:৩৯, ২০ ডিসেম্বর ২০২০
রাজধানীর শীত নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে শীতের প্রকোপ গতকালের মতো থাকার সম্ভাবনা রয়েছে। 

রোববার সকালে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার থাকবে। দিনের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ৫ থেকে ১০ কিলোমিটার ঘণ্টা বেগে বাতাস বয়ে যেতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

এতে আরো বলা হয়,  রোববার সকাল ৬ টায় তাপমাত্রা পরিমাপ করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৮৫ শতাংশ। 
শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৩ দশমিক ৮০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যাস্ত হবে ৫ টা ১৬ মিনিটে। আগামীকালের সূর্যোদয় হবে ৬ টা ৩৬ মিনিটে। 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!