ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৯, ৯ নভেম্বর ২০২০
রাজধানীতে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখানের একটি ডোবা থেকে তামান্না আক্তার ময়না নামের ১৩ বছরের এক শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দক্ষিণখানের নর্দাপাড়া রূপালী গার্ডেনের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) নাসির উদ্দীন বলেন, রূপালি গার্ডেনের পাশে একটি সাততলা ভবনের তৃতীয় তলায় গৃহকর্মী হিসেবে কাজ করতো ময়না। কীভাবে মারা গেছে, তা এখনো জানা যায়নি। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!