ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীর যেসব এলাকায় ৫ ঘণ্টা থাকবে না গ্যাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২, ২৯ সেপ্টেম্বর ২০২০
রাজধানীর যেসব এলাকায় ৫ ঘণ্টা থাকবে না গ্যাস
ফাইল ছবি

রাজধানীর কিছু এলাকায় গ্যাসের লাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য আজ মঙ্গলবার দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা গ্যাস থাকবে না। 

এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গ্রাহক ব্যয়ে নির্মাণ প্রকল্প বারিধারা স্কলার্স ইন্টান্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ভবনের নিচে বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-লাইনের জন্য আজ মঙ্গলবার দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এর মধ্যে বনানী রেল ক্রসিং থেকে বনানী-এয়ারপোর্ট রোডের পূর্ব পার্শ্বে বিদ্যমান পিজিআর, স্বর্ণালী আবাসিক ভবন, আর্মি স্টেডিয়াম, নেভি হেড কোয়ার্টার এবং বারিধারা ডিওএইচসের পার্শ্বে বিদ্যমান বিপিসির ডিপান্ডে, ট্রানজিট ক্যাম্প ও তৎসংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি, ক্যাপটিভ ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।    

এদিকে বিজ্ঞপ্তিতে এর জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!