ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ রাজধানী ]
চকবাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
ফাইল ছবি
রাজধানীর চকবাজারে একটি চুড়ির দোকানে আগুন লেগেছে। মঙ্গলবার রাত ১২টার একটু আগে আমানিয়া হোটেলের পাশে পাঁচতলা একটি ভবনের নিচ তলায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আগুন লাগার কারণ ও হতাহতের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!