ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন মো. সেলিম রেজা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৫, ২৭ আগস্ট ২০২০
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন মো. সেলিম রেজা
মো. সেলিম রেজা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মো. সেলিম রেজা যোগদান করেছেন।

বুধবার ডিএনসিসির গুলশানের নগরভবনে মেয়র মো. আতিকুল ইসলামের কাছে যোগদানপত্র পেশ করেন।

দশম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা মো. সেলিম রেজা। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব। এর আগে তিনি ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, ডিএনসিসির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই ৩১ আগস্ট চাকরি হতে অবসর গ্রহণ করবেন।

ডেইলি-বাংলাদেশ/আরএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!