ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

মানবপাচারকারী চক্রের মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১২, ২৫ আগস্ট ২০২০
মানবপাচারকারী চক্রের মূলহোতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

মানবপাচারকারী একটি চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে সিআইডি। চট্টগ্রামে অভিযান চালিয়ে চক্রের সদস্য প্রতিক খন্দকার ওরফে বাবুকে গ্রেফতার করা হয়।  

মঙ্গলবার চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান সিআইডি। এই ঘটনায় জড়িত আরো দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সিআইডি জানায়, গত জুনে সিআইডিতে মামলা এলে তদন্ত করে একটি চক্রের সন্ধান পায় সিআইডি। চক্রটি মাদারটেক এলাকা থেকে এক নারীকে ঢাকা থেকে যশোর নিয়ে যায়। চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে নেয়ার কথা ছিলো তাকে। 

জানা যায়, গত বছরের নভেম্বরে বেনাপোল সীমান্তে একটি বাড়িতে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। পরে ভারত পাচারের সময় ভিকটিমকে উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!