ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

টিনের চালে ভেঙে পড়ল পাশের বাড়ির পানির ট্যাংক, নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩০, ২৩ আগস্ট ২০২০
টিনের চালে ভেঙে পড়ল পাশের বাড়ির পানির ট্যাংক, নারীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ছয়তলা বাসার ছাদের পানির ট্যাংক ভেঙে পাশের টিনসেড বাড়ির ওপর পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টা উত্তর কমলাপুরে এই ঘটনা ঘটে।

নিহত রিমা আক্তার স্বামী আহসান উল্লাহ ও তিন সন্তানসহ ওই বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, চাপা পড়ে রিমা আক্তার চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় মারা যান।

ডেইলি-বাংলাদেশ/জেএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!