ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যাত্রীর ব্যাগে মিললো ২ কোটি টাকার সোনার বার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৫, ১৩ আগস্ট ২০২০
যাত্রীর ব্যাগে মিললো ২ কোটি টাকার সোনার বার
সোনার বারসহ আটক যাত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ কোটি ২২ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৭০০ গ্রাম সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের চোরাচালান প্রতিরোধ টিম।

বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে আসা ফ্লাইট নম্বর- BG- ১৪৮ এর যাত্রী মো. আলমাস আলীকে আটক করা হয়। ঢাকা কাস্টম হাউসের ডিসি (প্রিভেন্টিভ) মারুফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধ টিম বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে। গ্রিন চ্যানেলে নজরদারী ও তল্লাশির এক পর্যায়ে দুবাই থেকে আসা ওই যাত্রীকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগে থাকা ২টি মিক্সার মেশিন মধ্যে বিশেষ কৌশলে ৩২টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৩ কেজি ৭০০ গ্রাম। এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!