ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

বিদেশে পাঠানোর প্রলোভন: লিবিয়ার নাগরিকসহ আটক ছয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪২, ৬ আগস্ট ২০২০
বিদেশে পাঠানোর প্রলোভন: লিবিয়ার নাগরিকসহ আটক ছয়
ছবি: ডেইলি বাংলাদেশ

ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে লিবিয়ার এক নাগরিকসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব।

তারা হলেন- লিবিয়ার নাগরিক সামির আহমেদ ওমর ফারাজ, রিক্রুটিং এজেন্সি সুফি ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আব্দুল গোফরান, এমডি মিজানুর রহমান, ম্যানেজার মো. নজরুল ইসলাম, অ্যাকাউন্ট্যান্ট মহিন উদ্দিন ও ম্যান পাওয়ার এজেন্ট মো. সোহেল।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস) এএসপি ফারজানা হক জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেয়া তথ্যে অভিযানে নামে র‌্যাব। মঙ্গলবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে লিবিয়ার নাগরিক সামিরকে এবং বুধবার পল্টন বিজয় নগরের মাহতাব সেন্টার থেকে অন্যদের গ্রেফতার করা হয়।

লিবিয়ার নাগরিক বাদে আটক বাকি পাঁচ তিনি আরো জানান, লিবিয়ার নাগরিক সামির টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে বিধি বহির্ভূতভাবে ইনভেস্টর (ডিআই)/ইমপ্লয়মেন্ট (ই)/ওয়ার্ক পারমিট ছাড়াই দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন। তিনি সুফি ইন্টারন্যাশনালের সঙ্গে মিলে অবৈধভাবে বিদেশে লোক পাঠানোসহ বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। 

তিনি আরো বলেন, এনএসআইয়ের মাধ্যমে র‌্যাব আরো জানতে পারে সামির বাংলাদেশের সাধারণ নাগরিকদের চার লাখ টাকার বিনিময়ে লিবিয়া হয়ে ইউরোপের বিভিন্ন দেশ বিশেষ করে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখাতেন। এমনকি লিবিয়ায় তাদের নিজেদের বিভিন্ন কোম্পানিতে প্রতি বছর বহুসংখক নিয়োগ ও অধিক বেতন দেয়া হয়ে থাকে বলেও প্রচারণা চালাতেন। এসব কাজে তাকে সরাসরি সহযোগিতা করতো সুফি ইন্টারন্যাশনাল।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!