[ রাজধানী ]
রাজধানীতে হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান আটক
র্যাবের হাতে গ্রেফতার সাইফুল ইসলাম। ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর চকবাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান শাকিল ওরফে সাইফুল ইসলামকে আটক করেছে র্যাব-১০।
এ সময় তার কাছ থেকে ১২২ পাতা লিফলেট, ২টি জিহাদি বই ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শনিবার র্যাব-১০ এর মেজর মোহাম্মদ আনিসুজ্জামান (সিপিসি-৩) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জঙ্গি সাইফুল ইসলামকে বুধবার রাতে চকবাজারের পূর্ব ইসলামবাগে লিফলেট বিতরণের সময় আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি আরো জানান, আটক আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া সেলের লিফলেট তৈরি ও প্রচার কাজে সক্রিয়ভাবে জড়িত। সে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পরিপন্থী উগ্র ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়নের জন্য জিহাদি প্রচারপত্র বিলি করে সদস্য সংগ্রহ করত এবং জঙ্গিবাদে যোগ দেয়ার জন্য নিরীহ লোকদের আহ্বান করত।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সাইফুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবিরও একজন সদস্য। তার বিরুদ্ধে চকবাজার মডেল থানায় মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর/এসএএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!