ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ডিলারশিপ নেয়ার নামে প্রতারণা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৮, ২৩ জুলাই ২০২০
ডিলারশিপ নেয়ার নামে প্রতারণা, গ্রেফতার ১
ফাইল ছবি

ডিলারশিপ নেয়ার নামে প্রতারণার অভিযোগে মো. আমজাদ হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি’র সাইবার পুলিশ।

সাইবার পুলিশের ডিআইজি শাহ আলম বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইবার পুলিশের ফেসবুক পেজে বুলবুল হোসেন নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে যশোর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, আল আমিন নামে একটি ফেসবুক ফেক আইডি থেকে গ্রেফতার মো. আমজাদ হোসেন ডিলারশিপ নেয়ার আগ্রহ দেখিয়ে পোস্ট দেন। তার ডাকে সাড়া দিয়ে অনেক ব্যবসায়ী যোগাযোগ করলে তিনি মালের স্যাম্পল পাঠাতে বলেন। স্যাম্পল হাতে পেয়ে সঙ্গে সঙ্গে আমজাদ হোসেনে বিকাশে টাকা পরিশোধ করে দেন। 

কয়েকদিন পর আবার তিনি ওই ব্যবসায়ীদের বলেন, তার মালের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে, বড় লটের মাল পাঠান। বড় লটের মাল হাতে পাওয়ার পর তিনি ওই ব্যবসায়ীদের নম্বর ব্লক করে দেন।

এদিকে সিআইডির কাছে গ্রেফতার আমজাদ দূরের ব্যবসায়ীদের সঙ্গে এমন প্রতারণা করতেন বলে স্বীকার করেছেন, যাতে তারা তাকে খুঁজে না পায়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!