[ রাজধানী ]
ঢাকা থেকে অপহৃত ছাত্রী নবাবগঞ্জে উদ্ধার
ফাইল ফটো
রাজধানীর শেওড়াপাড়া থেকে অপহৃত দশম শ্রেণির এক ছাত্রীকে নবাবগঞ্জে থেকে উদ্ধার করেছে কাফরুল থানা পুলিশ। এসময় অপহরণের অভিযোগে সিফাত (২০) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার কাফরুল থানার এসআই সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণের ঘটনায় গত শনিবার অপহৃত স্কুলছাত্রীর বাবা কাফরুল থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে অভিযুক্ত অপহরণকারীর অবস্থান শনাক্ত করে পুলিশ। সোমবার রাতে ঢাকার নবাবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সিফাতের বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও সিফাতকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, সিফাত ছাত্রীটিকে প্রতিদিন স্কুলে ও কোচিংয়ে যাওয়া আসার পথে বিরক্ত করতো। সে প্রায়ই ছাত্রীর কোচিংয়ে যাওয়ার পথ অবরোধ করে কথা বলার চেষ্টা করতেন। কিন্তু মেয়েটি তাকে এড়িয়ে যেতো। এ নিয়ে মেয়েটি সারাক্ষণ আতঙ্কে থাকতেন। একপর্যায়ে সিফাত মেয়েটিকে অপহরণ করার ফন্দি করে। পরিকল্পনা অনুযায়ী সিফাত শনিবার মেয়েটিকে অপহরণ করে নবাবগঞ্জে তার গ্রামের বাড়িতে নিয়ে যান।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!