ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ছয়দিনে ১৭২ হাসপাতালে ডিএনসিসির মশক নিধন স্প্রে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৭, ২৫ জুন ২০২০
ছয়দিনে ১৭২ হাসপাতালে ডিএনসিসির মশক নিধন স্প্রে
ডিএনসিসির বিশেষ মশক নিধন কার্যক্রম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালগুলোতে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রমের শেষদিনে ২০ হাসপাতালে ওষুধ স্প্রে করা হয়েছে। ছয়দিনে কর্পোরেশন এলাকার মোট ১৭২ হাসপাতালে এ মশক নিধন ওষুধ স্প্রে করা হয়। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ ওষুধ ছিটানো হয়। এর মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ মশক নিধন কার্যক্রম সম্পন্ন হলো।

যেসব হাসপাতালে আজ কার্যক্রম চালানো হয়েছে, সেগুলো হলো-

উত্তরা অঞ্চল-১, ৬ ও ৭ এর অধীন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, রিজেন্ট হাসপাতাল, আহসানিয়া ক্যান্সার হাসপাতাল, আশিয়ান সিটি হাসপাতাল, আর্ক হাসপাতাল, উত্তরখান জেনারেল হাসপাতাল, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, সিন সিন জাপান হাসপাতাল, আল আশরাফ জেনারেল হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল। মিরপুর-২, অঞ্চল-২ এর অধীন আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল মিরপুর-১৩।

মহাখালী অঞ্চল-৩ এর বাড্ডা জেনারেল হাসপাতাল, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, এএমজেড হাসপাতাল, লায়ন্স চক্ষু হাসপাতাল (মেড়ুল বাড্ডা)। মিরপুর অঞ্চল-৪ এর সব হাসপাতালে এরইমধ্যে কার্যক্রম সম্পন্ন হয়েছে।

কারওয়ান বাজার অঞ্চল-৫ এর অধীন শমরিতা হাসপাতাল পান্থপথ, স্কয়ার হাসপাতাল পান্থপথ, গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, এইটাম হাসপাতাল (জনতা হাউজিং, আদাবর)।

উল্লেখ্য, প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) ও এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হয়। এরইমধ্যে ডিএনসিসি বিভিন্ন হাসপাতালের আঙ্গিনায় ও আশেপাশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা হয়েছে। ডিএনসিসির সব এলাকায় মশক নিধনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!